1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাসিকের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী পপির অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরভবনে সিটি হল সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন।

রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের সহকারী প্রকৌশলী সজীবুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, কার্য-সহকারী আশরাফুদ্দৌলা। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী পপিকে প্রকৌশল শাখার পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD