1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহী মুক্ত দিবস উদযাপন করেছে বিভাগীয় প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

রাজশাহী মুক্ত দিবস উদযাপন করেছে বিভাগীয় প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ।

রাজশাহী ব্যুরো ঃ আজ ১৮ ডিসেম্বর। আজকের এই দিনে ১৯৭১ সালে রাজশাহী শত্রুমুক্ত হয়। বিভাগীয় প্রেস ক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগে দিনটি পালন করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে রাজশাহী মুক্ত দিবস  উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং অবদান রাখা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।

আরো ‍উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল,  প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ মো. রুমেল প্রমুখ।

বক্তারা বলেন, কারো দয়ার উপর বিজয় উদজীবিত হয়নি। এ বিজয় ছিনিয়ে আনতে স্বাধীনতাকামী সকল মানুষের লড়াই সংগ্রাম ছিল। এ লড়াই ছিল গণযুদ্ধের । যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। ফলে এই সংগ্রামকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের দেখা স্বপ্ন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD