রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালন করা হয়েছে।
রাজশাহী ব্যুরো ঃ বুধবার নগরের সপুরায় রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান। সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মো. নাজমুল হক।
সভায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সমর কুমার রনি, রাজশাহীর পুলিশ সুপারের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক সোহেল রানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায়জেলা ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ তিন প্রবাসীর পরিবারকে অনুদানের চেক প্রদান কর হয়। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM