রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ফাইনাল খেলায় ছাত্রদের দল বাংলা ও মনোবিজ্ঞান বিভাগ অংশ গ্রহন করে। এতে ৩-২ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের ফুটবল দলে শারিরীক শিক্ষাকে হারিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ চ্যাম্পিয়ন হয়েছে।
সকালে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পদার্থ বিজ্ঞান বিভাগকে ট্রাইবেকারে ১১-১০ গোলে হারিয়ে ফিন্যান্স বিভাগ বিজয়ী হয়। এর আগে নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাবির বিভিন্ন বিভাগের ৫৯ টি দল অংশগ্রহণ করে।
রাবি আন্ত:বিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: মতিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল প্লেয়ার এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো: নাসিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: আহসান-উল-আলম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM