ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:৩৯ পি.এম
সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। দৈনিক নয়া কণ্ঠ

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ঐতিহাসিক গণময়দানে জমায়েত শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটরসাইকেল শোডাউন শিমলা বাজারসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে আরামনগর বাজার জি.কে প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী,কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল,পৌর আমির ডা. গোলাম রব্বানী,উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ,উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মনির হোসেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM