1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

ধামইরহাটে বিজয় দিবসে  চারু-কারু ও স্হানীয়ভাবে তৈরি পন্যের মেলা উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
ধামইরহাটে বিজয় দিবসে  চারু-কারু ও স্হানীয়ভাবে তৈরি পন্যের মেলা উদ্বোধন।
ছাইদুল ইসলাম নওগাঁ ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে একদিনব্যাপী বিজয় মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটার সময়  উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান ফিতা কেটে বিজয় মেলার উদ্বোধন করেন। এতে চারু কারু ও স্থানীয় ভাবে শিল্প পণ্যের ২৪টি স্টলসহ উপজেলা প্রশাসনের বিজয় মেলা নিয়ন্ত্রণ কক্ষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজয় মেলার স্বাস্থ্য সেবা কক্ষ, পুলিশের বিজয় মেলার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরপর বিকেলে চারু কারু ও স্থানীয় ভাবে শিল্প পণ্যের স্টল প্রধানদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD