ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:৩২ পি.এম
গোয়ালন্দে বাস চাপায় আহত ৫ জন, নিহত-১ জন। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে বাস চাপায় আহত ৫ জন, নিহত-১ জন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।
এ ঘটনায় ভ্যানে থাকা ৬ জনের মধ্যে ১ জন নিহত, বাকি ৫ জনের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে এবং ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রেফার করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ায় দ্রুত তারা এসে দেখতে পান ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে, তার পাশেই ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।
এবিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা চলছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM