1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

স্বাধীনতা আমার – বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

“হে স্বাধীনতা” তুমি আমার অহংকার, তুমি আমার গর্ব।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তোমায় পেয়েছি
অনেক মা-বোনের ইজ্জতের বিনিময়ে তোমায় পেয়েছি
অগণিত মায়ের সন্তান হারার বিনিময়ে তোমায় পেয়েছি
বহু বহু মানুষের গৃহ হারার বিনিময়ে তোমায় পেয়েছি।

“হে স্বাধীনতা” তুমি আমার চেতনা, তুমি আমার স্বপ্ন।

সীমাহীন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তোমায় পেয়েছি
আহারের জ্বালা যন্ত্রণার বিনিময়ে তোমায় পেয়েছি
স্বামী হারা স্রীর অশ্রু জলের বিনিময়ে তোমায় পেয়েছি
মায়ের কুলের শিশু হারার বিনিময়ে তোমায় পেয়েছি।

“হে স্বাধীনতা” তুমি আমার কন্ঠস্বর, তুমি আমার সাধনা।
দীনহীন মানুষের অনাহারের বিনিময়ে তোমায় পেয়েছি
বিধবা নারীর নির্যাতনের বিনিময়ে তোমায় পেয়েছি
বহু নিরীহ মানুষের কান্নার বিনিময়ে তোমায় পেয়েছি
মেহনতি মানুষের কষ্টের বিনিময়ে তোমায় পেয়েছি।।

আজ আমরা স্বাধীন।

এসো সবাই ভাই-বোন
লাল-সবুজের পতাকার
নিশান উড়াইয়া এখন,
হিংসা বিদ্বেষ ভুলে যাই
সোনার বাংলা গড়বো
আশা পূরণ হবে তখন।

এ দেশ গড়তে হবে সবার
এই “স্বাধীনতা আমার”।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD