ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৫৬ এ.এম
বিজয় শুভেচ্ছা – আব্দুস সাত্তার সুমন

বিজয় শুভেচ্ছা
আব্দুস সাত্তার সুমন
বিজয় শুভেচ্ছা সবাইকে
তিপ্পান্ন বছর পূর্তি,
আনন্দ করে সবাই মিলে
করছে যেন ফুর্তি।
দেশের জন্য জীবন দিল
ভাষার জন্য যারা,
স্বাধীন দেশে, বিজয় উল্লাস
স্মরণ করি মোরা।
পাক-হানাদার পালিয়ে গেলো
ধ্বংসে মেতে দেশ,
ছিনিয়ে আনে বীর বাঙালি
সোনার বাংলাদেশ।
একদিনের নয়কো বিজয়
প্রতিদিনে পালন,
সবাই মিলে দেশটি গড়ি
অন্তর দিয়ে লালন।
ক্ষমা করে দাওগো তুমি
দাও শহিদকে নাজাত,
সকল গুনাহ মাফ করে আজ
করে দাও তুমি আজাদ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM