ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৫০ এ.এম
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের পক্ষ হতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের পক্ষ হতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফোরামের সদস্যরা গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আকাশ জমিন ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, সংগঠনের সদস্য এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক কালবেলা ও মাই টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন , দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM