1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল দামকুড়া থানা পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল দামকুড়া থানা পুলিশ ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর মোড় থেকে পথ ভুলে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

উদ্ধারকৃত নারী সুলতানা ইয়াসমিন। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাঁতীপাড়ার মো: বাবলুর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাতে দামকুড়া থানা পুলিশ থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন দামকুড়া থানার হরিপুর মোড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘোরাফেরা করছেন। তখন থানা পুলিশের ঐ টিম সেখানে উপস্থিত হয়ে তাঁর সাথে কথা বলে জানতে পারে, পথ ভুলে এখানে চলে এসেছেন। তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন,  সে একজন মানসিক ভারসাম্যহীন এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাঁতীপাড়ায় এবং সে একজন মানসিক ভারসাম্যহীন। তারপর অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট  ইউপি সদস্যের সঙ্গে কথা বলে ঐ নারীর পিতার সাথে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে ঐ নারীর পিতা মো: বাবলু আজ বিকেল ৩ টায় দামকুড়া থানায় আসলে তাকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়। মেয়েকে ফিরে পেয়ে তার পিতা অত্যন্ত আনন্দিত। পুলিশের পেশাদারিত্বের জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার পিতা বাবলু জানায়, রাজশাহীর মোহনপুরে তার মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সম্পর্কের মধ্যে অমিলের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। এই থেকে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং প্রায়ই কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD