1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দৈনিক জবাবদিহি পত্রিকা’র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম জুলু এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্যা নিউ নেশান পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে তিন বছর মেয়াদি কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি চ্যানেল আই’র নিজস্ব প্রতিবেদক আবু সালেহ মো. ফাত্তাহ্, যুগ্ম-সম্পাদক দৈনিক মানব জমিন পত্রিকা’র নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত, অর্থ সম্পাদক দৈনিক নতুন প্রভাত মফস্বল সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা মেইল’র রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমান, ক্রীড়া ও  প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দৈনিক আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাক’র নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাত’র  ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক কালবেলা’র ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, পদ্মা টাইমস্ এর বার্তা সম্পাদক জাহিদ হাসান এবং দৈনিক বর্তমান কথা ব্যুরো প্রধান মো. নাজমুল ইসলাম জীম নির্বাচিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD