অগাস্ট ২৭, ২০২৩, ৪:৫৯ পি.এম
রাজবাড়ীতে ৩৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার ‘বুঝে দিলেন পুলিশ সুপার। নয়া কণ্ঠ
রাজবাড়ীতে ৩৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার বুঝে দিলেন পুলিশ সুপার
রাজবাড়ী প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি
রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। আজ রোববার দুপুর দেড় টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, পুলিশের নিয়মিত ডিউটির পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাজবাড়ী জেলা পুলিশ হারানো জিডিমূলে ফোন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিছু ফোন থানা পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। আজ উদ্ধারকৃত ৩৫টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। মূলত হারানো কিছু ফিরে পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়।
মোবাইল ফোন হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হারানো ফোন হাতে পেয়ে ডা. কোবাদ হোসেন বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর নতুন করে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরও লোকজনের কথায় জিডি করে আজ রাজবাড়ী জেলা পুলিশের আন্তরিকতায় ফোনটি ফিরে পেলাম। খুবই ভালো লাগছে পুলিশের এ ধরনের ভালো কাজ দেখে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM