ডিসেম্বর ১৫, ২০২৪, ৮:২৭ পি.এম
গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিশু শিক্ষার্থী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুন্নাহার লাখীসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।
উপজেলা সহকারি লিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান বলেন, জাতীয় মহান বিজয় উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ১৬ ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM