জয়পুরহাটে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জয়পুরহাটে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাটসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামুইরহাট উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
শনিবার দুপুর ১২ টায় আখেরি মোনাজাত শুরু হয়। চলে প্রায় আধাঘণ্টা ধরে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ। এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। মাঝে খাবার বিরতি শেষে হেদায়াতি বয়ান শুরু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিলো । এছাড়া, সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা ছিলো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM