ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত।
খায়রুল বাশার ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম বেলা ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফুল আলম, ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম, ওসি কোতোয়ালী মোঃ সফিকুল ইসলাম খান।বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শামসুদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাকৃবি মসজিদের ইমাম ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন, গীতা থেকে পাঠ করেন বাকৃবির পুরোহিত শ্রী কিশোর চক্রবর্তী ও বাইবেল থেকে পাঠ করেন তপন সিংমা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM