ডিসেম্বর ১৪, ২০২৪, ৯:২৯ পি.এম
গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে "একটি ফুটবল, একটি পৃথিবী" প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে "গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি'র আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী বনাম খলিলপুর ফুটবল একাদশ, ফরিদপুর একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় খলিলপুর ফুটবল একাদশ, ফরিদপুর ৬-৪ গোলে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ীকে পরাজিত করে জয়লাভ করে।
প্রীতি ম্যাচে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, দৌলতদিয়া সোনালী অতীত ক্লাবের সভাপতি সুলতান ফকির, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক বাবর আলী, সদস্য মুক্তার মোল্লা, রমজান প্রামানিক, মোহাম্মদ রাহাত প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM