1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

তানোরে মাদকাসক্ত সাবেক স্বামীর হাতে খুন ‘স্ত্রী ও সন্তান’। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

 

তানোরে মাদকাসক্ত  সাবেক স্বামীর হাতে খুন ‘স্ত্রী ও সন্তান’ 

আজিজুর রহমান জমাদার ঃ তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর- মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামে ছেলের সুন্নতে খাতনায় পিতাকে না বলায় সাবেক মাদকাসক্ত স্বামী, খুন করেছে স্ত্রী ও সন্তানকে।
ওই মাদকাসক্ত স্বামীকে এলাকাবাসী আটক করে গনধোলাই দিয়ে তানোর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
জানা গেছে আজ ২৬-আগস্ট (শনিবার) বিকেল ৪:০০ মিনিটে মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামে এই নারকীয় হত্যাকান্ড ঘটেছে। এঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,পাঁচন্দর ইউপির
মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের মাদকাসক্ত পুত্র অলিউল (৩৫) এর সঙ্গে মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামের নিপা (২৮) এর ৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের ২ বছর পরে তাদের পরিবারে একটি পুত্র সন্তান জন্ম হয়।কিন্তু সংসারে স্বামী- স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় গত ১বছর পূর্বে স্ত্রীকে ডিভোর্স দেয় ওই মাদকাসক্ত স্বামী।ডিভোর্স নিয়ে রাজশাহী নারী শিশু আদালতে মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে ডিভোর্স হয়ে স্বামী-স্ত্রী পৃথক, পৃথক বসবাস করে আসছিল।

চলতি মাসের ২৫- আগস্ট (শুক্রবার)
নিপা তার পুত্র সন্তান নূর (৬) এর সুন্নাতে খাতনা দেয়। ছেলের সুন্নাতে খাতনায় পিতাকে না বলায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত স্বামী আলিউর রহমান, তার সাবেক ডিভোর্সী স্ত্রীর বাসায় গিয়ে চাকু দিয়ে স্ত্রী ও সন্তান কে হত্যা করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসী স্বামী অলিউর রহমানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনার সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আসামিকে আটক করা হয়েছে। সেই সাথে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD