শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
মোঃ মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শিবগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো। প্রতি বছর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ নাম না জানা আরো অনেক শহীদদের স্মরণে ব্যাপকভাবে পালিত হয় এ দিবসটি। অন্যান্য বছরের মত এবারও এর ব্যতিক্রম হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শিবগঞ্জে আসেন আজকের এই দিনটি উদযাপনের জন্য। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মো. আব্দুস সামাদ স্যার, পুলিশ সুপার সহ উপজেলা পর্যায়ের প্রায় সকল কর্মকর্তা।
সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সোনা মসজিদ প্রাঙ্গনে শায়িত জাতির দুই সূর্য সন্তানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া সম্পন্ন করা হয়। এরপর গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।
সার্বিকভাবে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনের সকল কর্মচারী এবং অন্যান্য সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM