রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাশিকুল আলম প্রমিত(২৩), মো: জাকির হোসেন, মো: আব্দুর রহিম আকিব(২৬) ও গোলাম রাব্বি (২৭) ।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক রাশিকুল আলম রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দরিখরবোনা এলাকার তরিকুল ইসলাম পিটারের ছেলে। যুবলীগ কর্মী জাকির একই থানার উপশহর ১ নম্বর সেক্টর এলাকার সৈয়দ আশিফ হোসেনের ছেলে। ছাত্রলীগ কর্মী আব্দুর রিহম হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: আব্দুর রউফ ওরফে আদিলের ছেলে। ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী রাব্বি চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM