নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবি অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান শনিবার(১৪ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি পাঁচগাও বিওপির একটি টহল টিম শুক্রবার রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মদ আজ শনিবার সকালে নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM