ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:১৮ এ.এম
ধামইরহাটে আরাফাত রহমান কোক স্মৃতি সংসদ এর উদ্যোগে মাফলার বিতরণ উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে আরাফাত রহমান কোক স্মৃতি সংসদ এর উদ্যোগে মাফলার বিতরণ উদ্বোধন
ছাইদুল ইসলাম,নওগাঁ
নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্যোগে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মাঝে শীত বস্ত্র হিসেবে মাফলার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার সময় উপজেলা শাখা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে জয়পুরহাট ও নওগাঁর আঞ্চলিক মহাসড়কের উপর সংগঠনটির সভাপতি শাকিব চৌধুরী শীত বস্ত্র হিসেবে ৪৫০টি মাফলার বিতরণ উদ্বোধন করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি শাকিব চৌধুরী বলেন, সমাজে অবহেলিত ও নির্যাতিত গরীব-দুঃখীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদকাসক্ত যুবকদের সুস্থ ধারায় ফিরিয়ে আনায় হবে তাঁদের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় অটো রিক্সা চালকদের মাঝে শীত বস্ত্র হিসেবে মাফলার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন, সহ-সভাপতি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাধারণ সম্পাদক শাহরিয়া ইসলাম সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুর আলম নিহাদ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন আরাফ, সহ দপ্তর সম্পাদক তুহিন ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংস্কৃতিক বিষয় সম্পাদক নুর আলম নূর, যুব বিষয়ক সম্পাদক রাজিকুর রহমান রাজ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM