
বিজয় মানে মায়ের হাসি,
বড্ড ভালোবাসি।
বিজয় মানে নবচেতনায়,
রক্ত স্রোতে ভাসি।
বিজয় মানে দামাল ছেলের,
বিলিন তাজা প্রাণ।
বিজয় মানে ফুলবাগানের,
বেলীফুলের ঘ্রাণ।
বিজয় মানে রাখাল ছেলের,
সুরে তোলা বাঁশি।
বিজয় মানে সবার এ দেশ
অনেক ভালোবাসি।
বিজয় মানে শহীদ ভাইয়ের,
আত্ম বলিদান।
বিজয় মানে স্বাধীন বাংলাদেশ,
করি তারে সম্মান।
বিজয় মানে পূর্ব আকাশে
উদীয়মান লাল সূর্য।
বিজয় মানে শীর নত নয়।
সকল দেশের উর্ধ্ব
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM