গোদাগাড়ীতে,সেবার বাড়ি ফাউন্ডেশন নামক সংগঠনের আত্মপ্রকাশ , হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ
মুরাদ হোসেন (গোদাগাড়ী) প্রতিনিধি:
রাজশাহীর জেলার গোদাগাড়ীতে সেবারবাড়ী ফাউন্ডেশন এর আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ ই ডিসেম্বর বিকেল ৪টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি , ছিলেন,গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামসুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, গোদাগাড়ী শাহসুলতান রহ: কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো; দুরুল হুদা আসরাফুজ্জামান মাসুম, শায়ক আব্দুল গফুর মাদানী প্রমুখ ।
সেবারবাড়ী ফাউন্ডেশন নামক এ সংগঠনটি, নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ীর নিম্ন বৃত্ত ১০৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পাওয়া নিম্ন বৃত্তরা সেবারবাড়ী ফাউন্ডেশন এর উজ্জল ভবিষ্যৎ কামনা করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM