1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পোরশায় সরকারি উদ্যোগে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

পোরশায় সরকারি উদ্যোগে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় ন্যায্য মূল্যের দোকানে ৬০০টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পোরশা উপজেলা পরিষদ পাশেই জামতলা হোটেলের সামনে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেছেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ আদনান।

নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান জানান, বাজারে গরুর মাংস ৭০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। সমাজের গরিব মানুষের ইচ্ছা থাকলেও মাংস কিনে খেতে পাচ্ছে না।

বিষয়টি বিবেচনা করে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন একজন ক্রেতা। সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে মাংস কিনে খেতে পারবেন।
পরে সুযোগ হলে গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা যেতে পারে। কসাইদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে এখানে ন্যায্য মূল্যে দোকানে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ূন কবির সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD