অগাস্ট ২৬, ২০২৩, ৮:৪২ পি.এম
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় শিক্ষক সমিতির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় শিক্ষক সমিতির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
_____ মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ
রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ২৬ আগস্ট শনিবার সকাল ১১.০০ টায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন বাঘা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম । প্রধান অথিতি হিসেবে বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান এবং বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক । শোক দিবসের দোয়া পরিচালনা করেন গৌরঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রেজা ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM