দুম্বার মাংস পেলো পবার ২০ এতিমখানা।
মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি , রাজশাহী
সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস পেয়েছে রাজশাহীর পবা উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ২২ কার্টন দুম্বার মাংস বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষকদের মাঝে বিতরণ করেন। প্রতিটি কার্টনে মাংস ছিল ২০ কেজি।
মাংস বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম মাংস পেয়ে বলেন, ‘এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন।’
পবার ইউএনও সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, সৌদি সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ ও এতিমদের। তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হলো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM