ডিসেম্বর ১২, ২০২৪, ২:৫২ এ.এম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কর্মশালা। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার উদ্যোগে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে শিক্ষক মন্ডলী ও দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) শামছুন নাহার ছিদ্দীকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সিনিয়র প্রভাষক মো. মাসুদ হোসেন, ফকির আঃ বারেক, আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ম্যানেজার মো. সোহরাব হোসেনসহ কলেজের অন্যান্য প্রভাষক মন্ডলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অফিসার মো: আব্দুল বারী।
অনুষ্ঠানের শুরুতেই মো. সোহরাব হোসেন শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে সকলকে স্বাগত জানান। দেশের অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নে আর্থিক সাক্ষরতার ভূমিকা নিয়ে তার মতামত তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM