ডিসেম্বর ১২, ২০২৪, ২:৪৭ এ.এম
রায়পুরে গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে বাহারি পিঠার উৎসবের আয়োজন। দৈনিক নয়া কণ্ঠ

রায়পুরে গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে বাহারি পিঠার উৎসবের আয়োজন
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
এই প্রথম রায়পুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করে।
আজ বুধবার সকাল ১১ ঘটিকায়
সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মো:মঈনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হায়দর পাটওয়ারী,সাবেক ছাত্র কামাল হোসেন,অভিভাবক ও রায়পুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল করিম,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সদস্য জামাল হোসেন।শিক্ষানুরাগী ও অভিভাবক ফিরোজ আলম,আবুল কাশেম,আবদুল মান্নান সহ বিপুল সংখ্যক অভিভাবক ও ২ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিতিতে উৎসব শুরু হয়।
রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মো:মঈনুল ইসলাম জানান হারিয়ে যাওয়া ঐতিহ্য পিঠা উৎসব , গ্রাম বাঙলার ঐতিহ্য ধরে রাখতে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি,এবং এরকম আরো করবো,ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM