গোদাগাড়ীতে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
নভেল মুরাদ,গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী
গোদাগাড়ীতে যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজন সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা গোদাগাড়ী রাজশাহী। প্রধান অতিথি মোঃ আবুল হায়াত উপজেলা নিবার্হী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোঃ শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , গোদাগাড়ী , রাজশাহী । তাছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান সহকারী পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী , অগ্রণী যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসহাক আলী সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা জনসচেতনামূলক কর্মকান্ড পরিচালনায় করনীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM