ডিসেম্বর ১০, ২০২৪, ১০:১৮ পি.এম
রায়পুর মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধনের আয়োজন। দৈনিক নয়া কণ্ঠ

রায়পুর মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধনের আয়োজন।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি, এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দাবিতে রায়পুর সরকারি কলেজ ছাত্রদল এক মানববন্ধনের আয়োজন করে।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব মোহাম্মদ রিফাত, রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত, সদস্য সচিব মো. সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সুজন, সম্মানিত সদস্য আহাব নাজমুল সাবিত, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব খান।
এছাড়া রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান, মোহাম্মদ মোহিন, কলেজ ছাত্রদল নেতা জুবায়ের চৌধুরী, রাফসান রাতুল, মোহাম্মদ মাহফুজ, হারিচ বিন মঞ্জু, মেহেদী হাসান মুরাদ, সাদ্দাম হোসেন মারুপ, এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। তিনি বলেন, “আমরা যদি ২০০৯ সালে পিলখানার বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করতাম তাহলে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে ফ্যাসিস্ট সরকার যে বর্বর হামলা হত না ,তখন যদি আমরা হেফাজতে ইসলামের গণসমাবেশে গণহত্যার দৃঢ় প্রতিবাদ করতাম, তাহলে আজ ৫ই আগস্টের মতো আমাদের ছাত্র ভাইদের মৃত্যুর মর্মান্তিক চিত্র দেখতে হতো না।”
তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।
এই মানববন্ধন রায়পুরের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাহস সঞ্চার করেছে বলে জানান অংশগ্রহণকারীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM