ডিসেম্বর ১০, ২০২৪, ১০:১৩ পি.এম
গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের দেরাজতুল্লা মৃধা ডাঙ্গা ঈদগাহ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের আহবায়ক আরিয়ান ইখতিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ-সভাপতি কাউসার খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় ব্লাক প্যানথার বনাম মৃধা স্পীড ফায়ার্স একে অপরের মোকাবেলা করে। মৃধা স্পীড ফায়ার্স ব্লাক প্যানথার দলকে পরাজিত করে জয়লাভ করে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা সোহাগ ও রবিন নুর তাজ আলম। ধারা বিবরণীতে ছিলেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক শফিক মন্ডল।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM