অগাস্ট ২৬, ২০২৩, ৮:০৬ এ.এম
ব্যারিস্টার সুমন সৌদি আরব আগমন উপলক্ষে ❝মেগা ফুটবল প্রীতি ম্যাচ -২০২৩ অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

ব্যারিস্টার সুমন সৌদি আরব আগমন উপলক্ষে ❝মেগা ফুটবল প্রীতি ম্যাচ -২০২৩ অনুষ্ঠিত
নুর মোহাম্মদ নিরব
বৃহত্তর সিলেট প্রবাসী কর্তৃক আয়োজিত, ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমন পবিত্র উমরাহ হজ্ব পালনে সৌদি আরব আগমন উপলক্ষে, মেগা ফুটবল প্রীতি ম্যাচ ২০২৩, জেদ্দার একটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের উপস্তিতির মাধ্যমে জমকালো একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, আপনাদেরকে আমি সময় দিতে পেরে খুবই আনন্দিত, তিনি আরও বলেন আমি ব্যারিস্টার যে পরিমাণ পরিশ্রম করি আপনাদের কাছে আমি কিছুই না, আপনারা এতো গরমের মধ্যেও যে এখানে কাজ করার পাশাপাশি খেলাধুলা করেন আজকে এখানে না আসলে আমি বুঝতাম না।
তিনি বলেছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে দূর্নীতি হয় ইনশাআল্লাহ আমি ব্যারিস্টার এর শেষ দেখে ছাড়বো। তিনি আরও বলেন যে দুটো দল এখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে বাছাই করে ৩/৪ জনকে আমার একাডেমিতে খেলার সুযোগ করে দিবো।
প্রবাসী যে দুটি দল অংশগ্রহণ করেছে তাদের একটি দলে ব্যারিস্টার সুমন খেলেছেন এবং ৫:০ গোলে ব্যারিস্টার সুমনের দল জয়লাভ করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM