জয়পুরহাটে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা বলেন, পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারের একটি ঘরে ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মিলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ওই ভুয়া ডাক্তারকে বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা হয়েছে।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নির্ঝর ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM