ডিসেম্বর ৯, ২০২৪, ২:২৫ এ.এম
গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু, আহবায়ক হেলাল, সদস্য সচিব লাল্টু। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু, আহবায়ক হেলাল, সদস্য সচিব লাল্টু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
'দেশ ও মানুষের কল্যানে সুস্হ্য ধারার সাংবাদিকতা'- স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় 'গোয়ালন্দ সাংবাদিক ফোরাম' নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত ৭ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের ঘোষণা দেয়া হয়।
দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহবায়ক এবং দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও স্হানীয় মাতৃকন্ঠের ষ্টাফ রিপোর্টার মইনুল হক মৃধা।
যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক 'নয়া শতাব্দী' এবং 'আমাদের রাজবাড়ী' পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন ও আজকের পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ।
এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, দেশ টিভি ও জনকন্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোষ্টের স্টাফ রিপোর্টার মজিবর রহমান খান জুয়েল, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, মাইটিভি ও কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন এবং আজকের দর্পনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শাকিল মোল্লা।
আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM