1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহী গোদাগাড়ী- তানোরের সাবেক এমপি ফারুক চৌধুরীসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

রাজশাহী গোদাগাড়ী- তানোরের সাবেক এমপি ফারুক চৌধুরীসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নামীয় ৭০ জনসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হত্যার উদ্দেশে গুলি চালানো ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে এ মামলা।

গতকাল শুক্রবার  রাতে রাজশাহীর গোদাগাড়ী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মো. আরিফ (২৩) নামের এক যুবক। আরিফ গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার রেজাউল করিমের ছেলে। বাদী জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে আসামিদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

মামলার অন্য আসামিদের অন্যতম হলো, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র অয়েজুদ্দিন বিশ্বাস, তার ছেলে রায়হান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তার ছেলে জিশান আলম (১৭) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ রানা, পৌর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ, দৈনিক ইত্তেফাকের গোদাগাড়ী সংবাদদাতা, মুক্তার হোসেন, সাংবাদিক আব্দুস সাত্তার, গোদাগাড়ী থানার সাবেক ওসি আব্দুল মতিন, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা রফিকুল ইসলাম পিয়ারুল।

অভিযোগে মামলার বাদী দাবি করেছেন তিনি অন্যদের সঙ্গে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দেন। আসামিরা তাকে হত্যার উদ্দেশে গুলি ছুঁড়ে, বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময়ে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এসে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, একই ঘটনায় ইতোপূর্বে আরও তিনটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পুলিশ নিজেরা বাদী হয়ে একটি মামলা করেছেন। বাকি দুটি মামলা করেছেন অন্য দুই ব্যক্তি। মামলা রেকর্ডপূর্বক পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD