
সাহিত্য সংসদ এর ২৬ তম সাহিত্য সম্মেল লক্ষ্মীপুর জেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধ
আগামী ২৫ ডিসেম্বর বুধবার
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৬ তম সাহিত্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ( বাগবাড়ি). ।
সম্মেলনের অনুষ্ঠানাবলী নিম্নরূপ :-
১) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা সহ আগ্রহী ব্যক্তিবর্গ এ প্রশিক্ষণে অংশ নেবেন। সকাল ৯ টা থেকে কর্মশালার রেজিষ্ট্রেশন উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে।দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত দুপুরের খাবার ও প্রার্থনার জন্যে বিরতি থাকবে।কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্যে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা থাকবে।আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষক থাকবেন প্রখ্যাত আবৃত্তিকার ও বাচিক শিল্পী এডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী।
২) বিকেল ২ টা থেকে ৩ টা পর্যন্ত স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
৩) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে থাকবে আমন্ত্রিত অতিথিদের সাহিত্য আলোচনা, কবিকন্ঠে কবিতা পাঠ, সাহিত্য সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সবশেষে সংক্ষিপ্ত সংগীত পরিবেশনা।
৪) সম্মেলনে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা ২০২৪, বাংলা আওয়াজ লেখক সম্মাননা ২০২৪ এবং জেলার বর্ষসেরা কবি সম্মাননা ২০২৪ প্রদান করা হবে।
৫) সাহিত্য সম্মেলন উপলক্ষে সাহিত্য কুইজ প্রতিযোগিতা আহবান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
৬) সম্মেলন উপলক্ষে মাসিক বাংলা আওয়াজ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।এতে জেলার কবি লেখকদের ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি এবং কবিতা স্থান পাবে।নতুন ভাবে জেলার যেসব কবি লেখক এতে যুক্ত হবেন। তাঁদের ১০ ডিসেম্বরের মধ্যে
01716224663 WhatsApp অথবা
[email protected] ইমেইলে ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি ও কবিতা পাঠাতে হবে।সকল কবিদের কবিতা বা গল্প প্রবন্ধ পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।
৭) সম্মেলনে স্থানীয় কবি লেখকদের প্রকাশিত বইপত্র নিয়ে বিক্রয় ও প্রদর্শনীর জন্যে একটি বই স্টল স্থাপন করা হবে। জেলার কবি লেখকদের প্রকাশিত বইপত্র বিকেল ৩ টার মধ্যে স্টলে জমা দিতে পারবেন।
সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত দেশের প্রথিতযশা কবি লেখক সাহিত্য গবেষক - সাহিত্য সংগঠক ও সংস্কৃতিসেবীগণ আসন অলংকৃত করবেন।বিভিন্ন জেলার আমন্ত্রিত কবি কথাশিল্পীগণ অংশগ্রহণ করবেন।
সম্মেলনে অংশগ্রহণ করে সফল করে তোলার জন্যে কবি লেখক সংস্কৃতিজন শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ লক্ষ্মীপুর জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন সাহিত্য সংসদ নেতৃবৃন্দ।
সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির দ্বিতীয় সভা আজ ৫ ডিসেম্বর বিকেলে ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ এর সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন। আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদ এর আজীবন সদস্য সহকারি অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী, প্রস্তুতি কমিটি আহবায়ক কবি কাওছার বিন জামান, সদস্য সচিব কবি রিয়াজুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক কবি হাসিনা আক্তার, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসাইন, প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য কবি কথাসাহিত্যিক বোরহান উদ্দীন রব্বানী, কবি ফারহানা আক্তার দৃষ্টি, মোঃ হাসান উদ্দিন, তাহাসিন বিন আহসান ও মাসুদুর রহমান প্রমুখ। সভায় প্রচার, মঞ্চ ও শৃঙ্খলা, বিচারক ও সঞ্চালক এবং অভ্যর্থনা ও আপ্যায়ন উপকমিটি সমূহ গঠন করা হয়।
প্রস্তুতি কমিটির চুড়ান্ত সভা ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ টায় ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত হবে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।