1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার।

রাজশাহী ব্যুরো ঃ আজ ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চক মোক্তারপুর গ্রাম হতে সকাল ০৮:২৫ টায় অবৈধ মাদকদ্রব্য ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই(নিরস্ত্র) মুক্তার হোসেন ও ফোর্স-সহ আজ ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. সকাল ০৮:২৫ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ট্রাফিক মোড়ে ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুইজন ব্যক্তি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে রাজশাহী ক্যাডেট কলেজের নিকট হতে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে চক মোক্তারপুর এলাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মুক্তার হোসেন ও ফোর্স-সহ চারঘাটের চক মোক্তারপুর গ্রামস্থ মোঃ জালিম উদ্দিন, পিতা-মৃত আলী-এর আমবাগানের পূর্বপার্শ্বে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের মাথার ওপরে থাকা ২টি প্লাস্টিকের বস্তা ফেলে আম বাগানের ভিতর দিয়ে ফেলে কৌশলে পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদেরে ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজনের নাম ১। মোঃ জরিপ (৩১), পিতা-মোঃ আঃ সালাম, সাং-মুক্তারপুর পাকিয়ানপাড়া, অপর ব্যক্তির নাম ২। মোঃ আসাদুল হক (৪০), পিতা-মোঃ ইয়াদুল্লাহ, সাং-চক মোক্তারপুর, উভয় থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD