1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক আরএমপির মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ            

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক আরএমপির মতবিনিময় সভা।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। কিছু স্বার্থন্বের্ষী মহল এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপতৎপরতা শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি রাজশাহীতে বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশের মাধ্যমে সকলকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।  আরএমপি’র উদ্যোগে বিভিন্ন থানায় স্থানীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ও অন্যান্য কমিউনিটিদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশে করা হচ্ছে বলে তিনি জানান। তিনি গুজব প্রতিরোধসহ যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও  সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯)  এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও  উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের সভাপতি জনাব অচিন্ত কুমার বিশ্বাস (সান্টু), সাধারণ সম্পাদক জনাব অশোক কুমার সাহা, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি ও ইসকন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রতিনিধিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD