ডিসেম্বর ৫, ২০২৪, ২:১৫ এ.এম
গোয়ালন্দে মুফতি আমির হামজার বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে মুফতি আমির হামজার বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিশাল ওয়াজ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
গোয়ালন্দ কলেজপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক।
মাহফিলে আমির হামজা বলেন, দেশে ইসলামি শাষন প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দিনের খেদমতে আমাদের মেহনত করতে হবে। তিনি আরও বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সাথে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সাথেই হাশর-নাশর হবে। এ সময় তিনি রাজবাড়ী -১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী, কাজী কেরামত আলী এবং তার ছোটভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ইঙ্গিত করে বলেন, আপনার ওঠাবসা যদি বড়ভাই-মেজো ভাইয়ের সাথে থাকে তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই আপনার হাশর-নাশর হবে।
বয়ানে তিনি দেশে কোরআনের শাষন প্রতিষ্ঠা, নারীদের পর্দা, স্বামীর খেদমত, সুদ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহফিলে আরো বক্তব্য রাখেন মওলানা হুসাইন আহম্মদ মাহফুজ-চুয়াডাংগা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM