পোরশায় ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ ।
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরসায় মহিলা বিষয়ক ও সমাজসেবা কর্তৃক ভিক্ষুকদের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ করা হয়। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯ জন ভিক্ষুকদের মাঝে দুটিকরে ছাগল ,এক প্যাকেট মাল্টিভিটামিন ,এক ড়োজ ভ্যাকসিন ও দুটি করে ক্রিমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ছাগল গুলিকে সুস্থ রাখার লক্ষ্যে ছাগলের পাশাপাশি এ ঔষধ বিতরণ করেন তাদের মাঝে। এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। তিনি আরও বলেন ছাগল পালনের মাধ্যমে তারা সাবলম্বী হবে এবং ভিক্ষা বৃত্তি ছেড়ে দিবে । এতে উত্তর উত্তর দেশের মর্যাদা বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ,ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগী সদস্যগণ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM