নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৪ শুরু
আবু রায়হান, রাসেল নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৪ শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনের দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আউয়াল।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যগ্ম পরিচালক মো: জুলকার নাইমসহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ । সাধারণ কৃষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
এই কৃষি ঋণ মেলায় ১২টি স্টলে মোট ৩৬ ব্যাংকের প্রতিনিধি তাদের নিজ নিজ ব্যাংকের সেবা সমূহ গ্রাহক ও সাধারণ জনগণের সামনে তুলে ধরেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM