ডিসেম্বর ৩, ২০২৪, ২:৩২ এ.এম
গোয়ালন্দে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ দায়ের। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে দিন-দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ দায়ের
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দিন-দুপুরে এক ঔষধ প্রতিনিধির ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যাক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাইফুল ইসলাম ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার করিম মৃধার ডাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে।
তিনি বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নিলু শেখের পাড়ার মুহাম্মদ আবুল হোসেন মোল্লার বাড়ীর তিনতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
তিনি বিকন কোম্পানির প্রতিনিধি হিসেবে অত্র এলাকায় কাজ করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে তিনি ভাড়া বাসার সামনে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি (নং ১২৫ সিসি, ইঞ্জিন নং-J2ywjg05726, চেসিস নং-MD2B44BY 8JWG85786) রেখে তিনতলার বাসায় যান। কিছুক্ষন পর ৯ টা ২০ মিনিটের দিকে নিচে নেমে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ব্যাক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM