শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায়।সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM