ডিসেম্বর ২, ২০২৪, ১:১৩ এ.এম
ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
"অধিকার নিশ্চিত হলে এইচআইভি/এইডস যাবে চলে"- প্রতিপাদ্যে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়ে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম (পলিন)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল আমিন সরোয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এসময় বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুদিন ব্যাপী বিনামূল্যে এইচআইভি/এইডস পরিক্ষা কর্মসূচির দুটি বুথ উদ্বোধন করেন। এসময় এইডস সচেতনতায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথচারী, অটো ও রিক্সা চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM