1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রুয়েটের এক ঝাঁক ‘ টিম ক্র্যাক প্লাটুন ‘ যাচ্ছে পোল্যান্ডে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

রুয়েটের এক ঝাঁক ‘ টিম ক্র্যাক প্লাটুন ‘ যাচ্ছে পোল্যান্ডে

_________ মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।

চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পোল্যান্ডের অটোড্রোম সুয়োমচিন রেসিং ট্র্যাকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্যান্ডের প্রথম ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা । আর এই রেসিং গাড়ি ‘ সিপি – ই ২৩’ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ টিম ক্র্যাক প্লাটুন ‘ । এই দলটি ২০১৯ সালে প্রথম ইলেকট্রিক ফর্মুলা ভেহিকল নিয়ে জাপানে অংশগ্রহণ করেছিল । গত বছরের সেপ্টেম্বরে আয়োজকদের পক্ষ থেকে অনলাইনে কুইজের মাধ্যমে টিম ক্র্যাক প্লাটুনকে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় ।
এরপর রেজিস্ট্রেশন করে গাড়ির ডকুমেন্ট বা কাগজপত্র প্রতিযোগিতার আয়োজকদের কাছে পাঠালে তারা কাগজপত্রগুলো যাচাই – বাছাই করে চূড়ান্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই । মূল প্রতিযোগিতাটি দুটি সেগমেন্টে বিভক্ত – স্ট্যাটিক ইভেন্ট ও ডায়নামিক ইভেন্ট । এর মধ্যে টেকনিকাল মূল্যায়ন নামে একটি ইভেন্ট আছে । যেটিতে কোনো পয়েন্ট নেই । মূলত গাড়িটি তৈরিতে কতটা সাশ্রয়ী হয়েছে, তার উপর ভিত্তি করে স্ট্যাটিক ইভেন্টে মূল্যায়ন করা হবে । মোট ১০০০ পয়েন্টের ৩২৫ পয়েন্টেই রয়েছে স্ট্যাটিক ইভেন্টে । বাকি ৬৭৫ পয়েন্ট ডাইনাসিক ইভেন্টে । সেখানে গাড়িটির নিরাপত্তা, গতিসহ নানা ধরনের মূল্যায়ন করা হবে । টিম ক্র্যাক প্লাটুনের দলনেতা শেখ তকি তাহমিদের ভাষ্যমতে ‘ বিশ্ব দরবারে লাল – সবুজের পতাকা তুলে ধরতে চাই । পোল্যান্ডে যাওয়ার জন্য তিনি সহযোগিতার অংশ হিসেবে স্পন্সরের জন্য দেশের বড় বড় ব্যাবসায়ী প্রতিষ্ঠানের প্রতি উদাত্ত আহ্বান জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD