নভেম্বর ৩০, ২০২৪, ১০:২৫ পি.এম
জামালপুরে হাসপাতালে সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানব বন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

জামালপুরে হাসপাতালে সন্ত্রাসী হামলা প্রতিবাদে মানব বন্ধন
নিপুন জাকারিয়া
জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় শহরের বকুলতলা মোড়ে জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে জামালপুর শহর ও আশপাশের বিভিন্ন ক্লিনিক থেকে প্রায় ২ হাজার কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।
জামালপুর বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ সভাপতিত্বে ও বড়পীর হযরত আ: কাদের জিলানী(রহ:) হাসপাতাল(প্রা:) এর ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান রতন,
শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন, জামালপুর বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি।
বক্তারা তাদের বক্তব্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, ক্লিনিক সামান্য কিছু একটা হলেই ভাংচুর করা হচ্ছে। অনেক সময় সঠিক ঘটনা না জেনেই হামলা করা হয়। আমরা জামালপুরের ২৬ লক্ষ্য মানুষসহ আশপাশের জেলাগুলির স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তাই কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়ে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানব বন্ধন শেষে, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক তার বক্তব্যে বলেন, এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM