আরএমপি ডিবি'র অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: বেল্লাল (২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মো: তৈয়ব আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকালে আরএমপি ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি সকাল সাড়ে ১১ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বেল্লালকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি বেল্লালের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM