নেত্রকোনার কলমাকান্দায ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০নভেম্বর) সকাল ১০টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে ও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণার্থেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।।তিনি আরও জানান, ৩০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যাবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন। আর যারা চোখে ছানী পড়া রোগী তাদের তালিকা তৈরি করে তিনদিন পর ময়মনসিংহ নিয়ে বিএনএসবি হাসপাতালে অপারেশনের ব্যাবস্থা করা হবে।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল, আনোয়ার ইসলাম টুটন, এম এ মতিন,চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, চেয়ারম্যান ওবায়দুল হক, নাজিম আহমেদ সাগর, সাবেক চেয়ারম্যান মোঃ রুবেল ভুঁইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM