নভেম্বর ২৮, ২০২৪, ১১:৫৪ পি.এম
ব্যথা – মহসিন আলম মুহিন

ব্যথা
মহসিন আলম মুহিন
মনে ব্যথা, প্রাণে ব্যথা, ব্যথা সারা গায়,
আরও ব্যথা, কত কথা, বলা নাহি যায়।।
স্মৃতির মাঝে ব্যথা ভরা-দুঃখে দুঃখে ঘেরা,
কেমনে চলি, কপালপোড়া-ভবের এক মরা।।
চোখে ব্যথা, মুখেও ব্যথা, ব্যথায় বাঁকা পিঠ,
অন্তর জুড়ে ব্যথার পাহাড়-মাঝে মানুষ কীট।।
যায়না বলা ব্যথার কথা, ব্যথায় ভরে হিয়া,
ব্যথা ব্যথায় নীল হয়-জীবনের সব ক্রিয়া।।
দুমড়ে-মুচড়ে একাকার, ব্যথায় উঠে হাহাকার-
বুঝিনা, কেমনে চললে? মিলবেনা-ব্যথা আর।।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM